৬ তারিখ বাবরি মসজিদে’র শিলান্যাস : হুমায়ুন, পাল্টাও

0
107
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদে’র শিলান্যাসের ডাক দিয়েছিলেন তিনি। তাতে বাধা দিতে এলে অবরোধ চলবে বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আরএসএস-র দালাল বলে আক্রমণও করলেন।
হুমায়ুন বলেছেন, তিনি একবছর আগে থেকে বলেছে, বেলডাঙার কোনও একটি জায়গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন। একইসঙ্গে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ ও প্রশাসনকে, আগুন নিয়ে খেলবেন না। চ্যালেঞ্জ থাকল মুর্শিদাবাদের প্রশাসনকে, ৬ তারিখ রেজিনগর থেকে বহরমপুর, এনএইচ ৩৪ তাঁর দখলে থাকবে, মুসলিমদের দখলে থাকবে। মুর্শিদাবাদের মুসলিম নয়, রাজ্যের কত মুসলিম এখানে আসবেন, সেদিন প্রমাণ করবেন।
রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে। এদিকে, অধীর চৌধুরি বলেছেন, যা হবে, আগামীদিনে দেখা যাবে, তাঁকে হারাতে এরাই পরিকল্পনা করেছিল। অধীরের আরও বক্তব্য, মুসলিম-হিন্দু করে করে  বিভাজনের রাজনীতি করেছে।