বি সি রায় হাসপাতাল থেকে শিশু চুরি! উদ্ধারও

0
111
ছবি সৌজন্যে : নিজস্ব
নার্স পরিচয়ে খুদের মায়ের সঙ্গে আলাপ জমিয়ে শিশুকে নিয়ে উধাও মহিলা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার একটি শিশু হাসপাতালে।
এরপরই ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাটি উদ্ঘাটন করে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। জানা গিয়েছে, ভাঙড়ের কাশীপুরের বাসিন্দা মঞ্জুলা বিবি সোমবার দুপুরে পুত্রসন্তানকে নিয়ে কলকাতার শিশু হাসপাতালে আসছিলেন তরুণী। বাসে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখানেই কথায় কথায় মঞ্জুলাকে জানান, তিনি নাকি ওই হাসপাতালের নার্স। একসঙ্গেই হাসপাতালে যান তাঁরা। পৌঁছেই ছেলেকে ডাক্তার দেখিয়ে নেন মঞ্জুলা। তখনও সঙ্গেই ছিলেন ওই মহিলা। এরপর ওষুধ কেনার সময় সন্তানকে ওই মহিলার কাছে রেখে যান বধূ।
ফিরে এসে আর সন্তানের খোঁজ পাননি তিনি। উধাও বাসে পরিচয় হওয়া মহিলাও। যদিও অতি দ্রুতই তাঁদের গ্রেফতার করে পুলিশ। বাচ্চাটিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল মায়ের কোলে।