প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্র্যাটদের সমর্থন : কমলা 

0
156
Support for Democrats as presidential candidate  Orange
Support for Democrats as presidential candidate Orange
প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে লড়ার জন্য ডেমোক্র্যাট শিবিরের মধ্যে সমর্থন পেয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
তবে বিপুল সমর্থন পেলেও এখনই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করছে না ডেমোক্র্যাটরা। সে জন্য অগস্টের ৭ তারিখ আনুষ্ঠানিকভাবে পার্টির মনোনয়ন ঘোষণা করা হবে। এই আবহে ডেমোক্র্যাট নেত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন,  ডেমোক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে লড়ার জন্য পার্টির অন্দরে বিপুল সমর্থন পেয়ে তিনি গর্বিত। প্রেসিডেন্ট জো বাইডেন এবং আরও যারা যারা তাঁর উপর ভরসা করেছিলেন, তাদের প্রত্যেকের কাছে তিনি কৃতজ্ঞ। কমলা হ্যারিসের মতে, দেশকে কয়েক দশক পিছিয়ে নিয়ে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। মানুষের সমানাধিকার এবং স্বাধীনতা কেড়ে নিতে চায় রিপাবলিকরা। কিন্তু ডোমোক্র্যাটরা গণতন্ত্রের জন্য লড়বে। দেশের প্রতিটি মানুষের অগ্রগতির জন্য লড়বে। সে জন্য যা যা দরকার সব কিছু করতে রাজি তিনি।