
বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার দানি ওলমো চোটের কারণে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। স্পেন ও ইউরোপিয় ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে কাতালান ক্লাবটি চরম বিরক্ত। আগামী ২৫ দিনে তাদের ৯টি ম্যাচ খেলতে হবে।এরই মাঝে ওলমোর ইনজুরি কাতালানদের জন্য বড় ধাক্কা হয়েই এসেছে।এক বিবৃতিতে ২৬ বছর বয়সী তারকার চোটের কথা নিশ্চিত করেছে বার্সা। এর আগে ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচেই ওলমোট চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন।
পরে পরীক্ষা-নিরীক্ষার করে জানা গেছে, ডান পায়ের অ্যাডাক্টর ,ঊরুর পেশিতে চোট পেয়েছেন তিনি। যা থেকে তার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে। যা সিজনের গুরুত্বপূর্ণ এই সময়ে কোচ হ্যান্সি ফ্লিকের জন্য দুশ্চিন্তার বড় কারণ।অন্যদিকে,উয়েফা নেশন্স লিগের রেলিগেশন প্লে-অফের লড়াই দিয়ে ২২ মাস পর বেলজিয়াম জাতীয় দলে ফেরেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।ইউক্রেনের বিপক্ষে দলের ৩-১ গোলে হেরে যাওয়া প্রথম লেগে খেলতে পারলেও ফিরতি লেগে তিনি খেলতে পারেননি পেশির চোটের কারণে।সেই চোট থেকে এখনও তিনি সেরে ওঠেননি।
লা লিগায় রবিবার লেগানেসের বিপক্ষে ও মঙ্গলবার কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাকে পাবে না রিয়াল মাদ্রিদ।কোর্তোয়ার চোট নিয়ে রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, কোর্তোয়ার ছোট চোট সমস্যা আছে, সে কয়েক দিনের মধ্যেই সেরে উঠবে।ধারণা করা হচ্ছে, আগামী ৫ এপ্রিল লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।








