গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপ বাছাইয়ে নামার আগে ব্রাজিলের দুঃসংবাদ

    বিশ্বকাপ বাছাইয়ে নামার আগে ব্রাজিলের দুঃসংবাদ

    0
    144

    লা লিগায় ভিনিসিয়ুসের দারুণ এক হ্যাটট্রিকে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। জয়ের ম্যাচে দুঃসংবাদ হজম করতে হয়েছে ক্লাবটিকে। ইনজুরিতে পড়েছেনে একাদশে থাকা দুই ফুটবলার।রিয়াল মাদ্রিদ প্রথম ধাক্কা খায় ম্যাচের ২০ মিনিটে।

    চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফেরা রদ্রিগো আবারও চোটে পড়ে মাঠ ছাড়েন। তার বদলি মাঠে নামানো হয় তরুণ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে।রিয়াল মাদ্রিদ আরো বড় ধাক্কা খায় ম্যাচের ৩০ মিনিটে। ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এডার মিলিতাও।ম্যাচের পর ক্লাব সূত্রেই জানা যায়, আরো একবার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। গত বছরের আগস্টে মিলিতাও চোট পেয়েছিলেন বাম হাঁটুতে। সেবার বাইরে থাকতে হয়েছিল ২৩২ দিন।যা তাকে পুরো সিজনের জন্য ছিটকে দিয়েছিল। মিলিতাও-র সুস্থ হতে ৯ মাসের মতো সময় লাগতে পারে। তার মানে এই সিজনেও আর ফেরা হচ্ছে না এই সেন্টার ব্যাককে। এই দুইজনের চোট ব্রাজিলের জন্যও দুঃসংবাদ। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছিলেন এই দুজনই।এখন ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় তাদের পরিবর্তে ব্রাজিল দলে ডাকা হয়েছে আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিওনার্দো অর্টিজকে।

    মার্টিনেল্লি ব্রাজিলের হয়ে ১৪ ম্যাচ খেললেও এখনো অভিষেক হয়নি অর্টিজের। আগামী বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল, পাঁচ দিন পর তাদের দ্বিতীয় ম্যাচ উরুগুয়ের বিপক্ষে।

    ছবি  সৌজন্যে : এক্স