গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata শোকপ্রস্তাবে নেই সামশেরগঞ্জের বাবা-ছেলে, প্রতিবাদে বিজেপি

    শোকপ্রস্তাবে নেই সামশেরগঞ্জের বাবা-ছেলে, প্রতিবাদে বিজেপি

    0
    84
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিধানসভায় বাদল অধিবেশনের প্রথম দিনে অধ্যক্ষের শোকপ্রস্তাবে মুর্শিদাবাদে সামশেরগঞ্জে হিংসার মৃত হরগোবিন্দ দাস, চন্দন দাসের নাম না থাকায় প্রতিবাদ করেছেন বিজেপি বিধায়করা।
    বিজেপি পরিষদীয় দল বিধানসভার বাইরে বি আর আম্বেদকরের মূর্তির নীচে নীরবতা পালন করেছেন। আম্বেদকরের মূর্তির নিচেই আলাদা শোকপ্রস্তাব পাঠ করেছেন বিজেপি বিধায়করা। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেছেন বিধানসভায় যে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে তাতে প্রয়াত বিধায়কদের নাম থাকলেও নাম নেই পিতা-পুত্র হরগোবিন্দ দাস, চন্দন দাসের। বিজেপি মনে করে এই সময়কালে মালদা, মুর্শিদাবাদের যেভাবে ধর্মীয় কারণে মানুষজন আক্রান্ত হয়েছেন।
    পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে ভাঙচুর লুঠপাঠ করা হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছে। তারই প্রতিবাদ জানিয়েছেন বিজেপির পরিষদীয় দল।