বদলাপুরকাণ্ড: স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বম্বে হাই কোর্টের

0
129
badla pur kando
badla pur kando
বদলাপুরের এক স্কুলে দুই খুদে পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে বম্বে হাইকোর্ট। বিচারপতি রেবতীমোহিতে দেরে ও বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।
গত সপ্তাহে বদলাপুরের ওই স্কুলে দুই কিন্ডারগার্টেন ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বদলাপুর। শনিবার মহারাষ্ট্র বন্ধের ডাক দিয়েছে বিরোধীরা। বদলাপুরকাণ্ডে নড়েচড়ে বসছে মহারাষ্ট্র সরকারও। আগামী এক মাসের মধ্যে সে রাজ্যের সব স্কুলকে বসাতে হবে সিসিটিভি ক্যামেরা। এই মর্মে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। এমনকি স্কুল চালানোর অনুমতিও বাতিল করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শিশুদের যৌন নির্যাতনে অভিযুক্তকে স্থানীয় বিশেষ পকসো আদালতে হাজির করা হলে বিচারক তার পুলিশ হেফাজত ২৬ অগস্ট পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, অভিযুক্তের হয়ে কোনও আইনজীবী না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।