গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National অস্ট্রেলিয়ান ওপেনে জয়ী ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন

    অস্ট্রেলিয়ান ওপেনে জয়ী ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন

    0
    65
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের লক্ষ্য সেন। ফাইনালে জাপানের ইউশি তানাকাকে সরাসরি গেমে হারিয়েছেন লক্ষ্য।
    ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের পক্ষে ম্যাচের ফল ২১-১৫, ২১-১১। জাপানের প্রতিপক্ষ তেমন চ্যালেঞ্জের মুখে ফেলতেই পারেননি ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে। ৪৫ মিনিটেই ম্যাচ জিতে নিয়েছেন লক্ষ্য। এর আগে হংকং ওপেনের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি লক্ষ্য। সেই অর্থে ২০২৫ সালেক প্রথম বড় কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেনি তিনি। ২০২৩ সালে কানাডা ওপেনের প্রথম কোনও সুপার ৫০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।
    রবিবার ফাইনালে প্রথম থেকেই লক্ষ্য ছিলেন আগ্রাসী। অত্যন্ত দ্রুত কোর্ট কভার করেছেন।মেরেছেন শক্তিশালী স্ম্যাশ। তাঁর আগ্রাসী ব্যাডমিন্টনের জবাব দিতে পারেননি তানাকা। ক্রমতালিকার নিরিখে ফাইনালে কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছিলেন লক্ষ্য। ২৬ বছরের জাপানি এখন বিশ্বের ২৬ নম্বর বাছাই। ২৩ বছরের লক্ষ্য এখন বিশ্বের ১৪ নম্বর। পার্থক্যটা বোঝা গিয়েছে গোটা ম্যাচেই।