বদ্রীনাথ দান তছরুপে গ্রেফতার প্রাক্তন অফিসার

0
16
ছবি সৌজন্যে : এক্স

বদ্রীনাথ দান তছরুপে গ্রেফতার বদরীনাথ-কেদারনাথ মন্দিরেরই প্রাক্তন অফিসার রাজেন্দ্র চৌহান, আরও অনেকে যুক্ত, সন্দেহ সিটের।পুলিশ সূত্রে খবর, ৩০ জুন চাকরি জীবন থেকে অবসর নিয়েছিলেন রাজেন্দ্র চৌহান।

দীর্ঘ চার ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেন তদন্তকারীরা। শনিবার, ১৮ জুলাই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ।পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরির প্রমাণ। তড়িঘড়ি পদক্ষেপ করে দেরাদুন থেকে গ্রেফতার করেছে উত্তরাখণ্ড পুলিশের বিশেষ তদন্তকারী দল। তাঁকে আটক করে নিয়ে আসা হয়েছে চমোলিতে। তদন্তকারী দলের ধারণা, এই চুরির ঘটনায় প্রমোদ নটিয়াল এবং সদ্য গ্রেফতার হওয়া রাজেন্দ্র চৌহানের মধ্যে বড়সড় বোঝাপড়া ছিল। দুজনে মিলে একযোগে দীর্ঘদিন ধরে মন্দিরের তহবিল তছরুপের সঙ্গে যুক্ত ছিলেন।উল্লেখ্য এই নজিরবিহীন কেলেঙ্কারির সূত্রপাত হয়েছিল ২ জুলাই। সোশ্যাল মিডিয়ায় প্রথম অভিযোগ ওঠে যে, বদরীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া দানের হিসাব মেলানো যাচ্ছে না। বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা-রুপোর কয়েন গায়েব করা হচ্ছে।

বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হতেই আসরে নামে বদরী-কেদার মন্দির কমিটি। গঠন করা হয় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি। অন্যদিকে,মন্দিরের এই বিপুল পরিমাণ অর্থ তছরুপের ঘটনাটি কেবল দুজন কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ নয় বলেই মনে করছে সিট। চুরির শিকড় অনেক গভীরে। সেই সন্দেহের সূত্র ধরেই মন্দিরের কোষাধ্যক্ষ সন্দেশ মেহতাকে ইতিমধ্যেই অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছে। কারণ, যে খাতায় ভক্তদের দান বা চড়াও নথিভুক্ত করা হত, সেই রেজিস্টার খাতার পাতায় পাতায় কাটাকুটি ও ওভাররাইটিংয়ের মারাত্মক অসঙ্গতি ধরা পড়েছে।