গ্রাম থেকে শহর
News & Much More

26.3 C
Kolkata
26.3 C
Kolkata
More
    Home National বদ্রীনাথের অনুদান লুট! সাসপেন্ড ট্রাস্টের কর্মী

    বদ্রীনাথের অনুদান লুট! সাসপেন্ড ট্রাস্টের কর্মী

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স
    রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে শোরগোলের মধ্যে হিন্দুদের আরেক পবিত্র তীর্থ বদ্রীনাথেও একই অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠনের পরেই বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির এক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
    বিকেটিসি চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে কিছু অনিয়মের ইঙ্গিত পাওয়া গিয়েছে। এর পরেই প্রমোদ নৌটিয়াল নামের এক ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছে। তিনি মন্দির কমিটির অধীনে ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছিলেন। বদ্রীনাথে অনুদান চুরি নিয়ে অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয় মন্দির কমিটি। বিকেটিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার সোহন সিংহ রাঙ্গার জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই কমিটি গঠন করেছেন বিকেটিসির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী। সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
    মন্দির চত্বরের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান সংগ্রহ করবেন কমিটির আধিকারিকেরা। এর ভিত্তিতেই রিপোর্ট জমা দেবেন তাঁরা।