ব্যাডস অব বলিউড-এর দ্বিতীয় সিজন 

0
26
ছবি সৌজন্যে : এক্স

বলিউডের অন্দরমহলের অজানা গল্প, তারকা সংস্কৃতি, গ্ল্যামার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের আরও গভীর উপস্থাপন? ইন্ডাস্ট্রির খবর, এমনই কিছু ইঙ্গিত।দ্য ব্যাডস অব বলিউড সিরিজ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলছিল।

২০২৫-এ প্রথম পর্বের সাফল্য অর্জনের পর দ্বিতীয় ভাগ নিয়ে জোর চর্চা বিটাউনে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, দু’বছরের মধ্যেই ফের পরিচালকের আসনে দেখা যাবে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। খবর, এই মুহূর্তে গল্প লেখার কাজ করছে। প্রথম সিজন থেকে সম্পূর্ণ বিক্ষিপ্ত গল্প পরিবেশন করাই মূল লক্ষ্য।বিলাল সিদ্দিকি মৌলিক চিত্রনাট্য রচনায় ডুবে রয়েছেন। আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু পরিকল্পনা রয়েছে বলেই খবর। একই সিরিজের দ্বিতীয় ভাগের জন্য মৌলিক গল্প লেখা নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ। সম্ভবত, সেই কারণেই চিত্রনাট্য তৈরিতে বেশ কিছুটা সময় লাগছে। উল্লেখ্য,দ্বিতীয় পর্বের জল্পনা উসকে এক সাক্ষাৎকারে অভিনেতা রজত বলেছিলেন, প্রথম সিজন তো শুধুমাত্র একটা ঝলক ছিল। জারাজ চরিত্রের এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে। দ্বিতীয় সিজন আসবে, কাজ চলছে। আশা করছেন দর্শক দ্বিতীয় সিজনে আরও শক্তিশালী উপস্থিতি দেখতে পাবেন।এদিকে এখনও পর্যন্ত রেড চিলিজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে দ্বিতীয় সিজন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

তবু একাধিক সূত্রের দাবি, নতুন মোড়কে নতুন চমক নিয়ে আরও বড় পরিসরে ওটিটিতে ধামাকা করার প্রস্তুতি নিচ্ছে,দ্য ব্যাডস অব বলিউড। গুঞ্জন জোরাল হতেই দ্বিতীয় সিজনের অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন আরিয়ানের ফ্যান তথা এই সিরিজের দর্শক।