রাফিনিয়ার গোলে বেনফিকাকে হারাল বার্সেলোনা

0
107
ছবি সৌজন্যে : এক্স

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকার মাঠে খেলতে গিয়েছিল বার্সেলোনা।ফেবারিট হিসেবে মাঠে নামা বার্সা ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়ে বিপদে পড়ে।তবে প্রতিপক্ষের একটি ভুলে পাওয়া গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয় পরের লেগে নিজেদের মাঠে সুবিধাজনক অবস্থানে রাখবে বার্সেলোনাকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।বেনফিকার মাঠে শুরু থেকেই বার্সাকে ভালোই চ্যালেঞ্জ দিচ্ছিল বেনফিকা।২০ সেকেন্ডের মাথায় প্রথম সুযোগ তৈরি করে বেনফিকা। যদিও সে যাত্রায় কোনোভাবে বেঁচে যায় হ্যান্সি ফ্লিকের দল। বিপরীতে ১২ মিনিটে বার্সার নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি তুরবিন।এরপর ফের সুযোগ পেয়েছিল বেনফিকাও। কিন্তু গোল আদায় করতে পারেনি তারাও। ম্যাচের ২২ মিনিটে বড় ধাক্কা খায় বার্সা। আক্রমণ ঠেকাতে গিয়ে বেনফিকার ভাঞ্জেলিস পাভদিলিসকে বক্সের সামনে ফাউল করে বসেন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি। এতরুণ ডিফেন্ডারকে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি।এর পর একজন কম নিয়ে প্রায় ৮০ মিনিট খেলতে হয়েছে বার্সাকে। একজন কম নিয়েও অবশ্য বেনফিকার সঙ্গে লড়াই জমিয়ে রাখে হ্যান্সি ফ্লিকের দল।

বিরতির পরও আধিপত্য বিস্তার খেলতে শুরু করে বেনফিকা। ৫০ ও ৫৮ মিনিটে সুযোগও পেয়েছিল তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আসেনি। বেনফিকা না পারলেও ভুল করেনি বার্সা। ৬১ মিনিটে ১০ জনের বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। দারুণ এক মাটি কামড়ানো এক শটে গোল করেন দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি মৌসুমে নিজের ২৫তম গোল তার। আগামী মঙ্গলবার বার্সেলোনায় হবে ফিরতি লেগ।