গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ৫ কোটি ইউরোতে নতুন ঠিকানায় বায়েনা

    ৫ কোটি ইউরোতে নতুন ঠিকানায় বায়েনা

    0
    152
    ছবি সৌজন্যে : এক্স

    ক্লাব বিশ্বকাপ থকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্বেই। নতুন সিজনের আগে শক্তি বাড়ানোর অভিযান শুরু করে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দলে যোগ করেছে তারা স্প্যানিশ উইঙ্গার আলেক্স বায়েনাকে। ভিয়ারেয়াল থেকে ৫ বছরের চুক্তিতে নতুন এই ঠিকানায় যাচ্ছেন বায়েনা। খবর, ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে আতলেতিকোর খরচ ৫ কোটি ইউরো।

    ১০ বছর বয়সে ভিয়ারেয়ারের একাডেমিতে যোগ দেন বায়েনা। এরপর সি’ দল, বি’ দলের ধাপ পেরিয়ে মূল দলে জায়গা করে নেন ২০২০ সালে। পরে লিয়েনে এক সিজন খেলেন জিরোনাতে। বড় অবদান রাখেন ক্লাবটির লা লিগায় উঠে আসায়। সেখান থেকে আবার ভিয়ারেয়ালে ফিরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন।

    বিশেষ করে দুই মৌসুমে দারুণ খেলে নজর কেড়েছেন তিনি। মূলত তিনি লেফট উইংয়ে বেশি খেলেন। তবে মাঝমাঠের যে কোনো জায়গাতেই খেলতে পারেন।উল্লেখ্য স্পেনের অনূর্ধ্ব-১৬ থেকে শুরু করে অনূর্ধ্ব-২৩ পর্যন্ত সবগুলি বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নামের ২০২৩ সালে। অভিষেকেই গোলের স্বাদ পান সাইপ্রাসের বিপক্ষে।