
বাদুতে রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনার মধ্যে এবার মালদার কালিয়াচকে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে কাপড়ের ব্যাগ তৈরির কারখানা।
শুক্রবার সকালে হঠাৎ করেই আগুন লেগে যায় কালিয়া চকের ব্যাগ তৈরির কারখানায়। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁযায় ঢেকে যায় এলাকা। স্থানীয়দের দাবি বাজি থেকে সম্ভবত আগুন লেগে থাকতে পারে ওই ব্যাগের কারখনায়।
স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ করে পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কি থেকে আগুন খতিয়ে দেখছে পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব
