
মাধ্যমিকে অষ্টম হয়ে খুব খুশি অবন্তিকা রায়। সে ভাবতেই পারছে না এই রেজাল্ট হবে তার। আশা করেছিল ভাল ফলাফলের।
তবে প্রথম থেকে দশমের মধ্যে তার স্থান হবে সেটা এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর। বড় হয়ে দুঃস্থ মানুষদেব সেবা করতে ডাক্তার হতে চায় সে। লেকটাউনের রামকৃষ্ণ সারদা সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের পড়ুয়া অবন্তি রায়। ভৌতবিজ্ঞান পড়তে পছন্দ করে সে। এছাড়াও ভালবাসে গল্পের বই পড়তে, পরিবারের সঙ্গে সময় কাটাতে।
তবে সে এও জানিয়েছে, ভাল রেজাল্ট হয়েছ ঠিক আছে। তবে আনন্দে গা ভাসিয়ে দেওয়ার মতোও কিছু নেই।
