বাগবাজার পল্লি উন্নয়ন-র খুঁটিপুজো

0
14
ছবি সৌজন্যে : নিজস্ব
ঢাকে কাঠি পড়ল প্রাক শতবর্ষ পদার্পণ করা বাগবাজার পল্লি ও প্রদর্শনীর পুজোর। রবিবার ছুটির দিন বাগবাজার গৌরীমাতা উদ্যানে হয়ে গেল খুঁটিপুজো।
খুঁটিপুজো উপলক্ষ্যে বসে ছিল চাঁদের হাট। ৯৯ তম বছরে এই বাগবাজার পল্লি উন্নয়ন ও প্রদর্শনীর থিম দৃশ্যপট। নাট্যগুরু গিরিশ ঘোষ থেকে শুরু করে বর্তমান দিনে শিল্পকলার বিবর্তনের ধারা ফুটিয়ে তোলা হবে এখানকার মন্ডপে। ১৯২৮ সালে ব্রিটিশ বিরোধী সংগঠন হিসাবে দুর্গাপুজোর মধ্যে দিয়ে এখানকার পুজোর মূল উদ্যোক্তা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এমনিতেই কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে বাগবাজারের নাম।
সেই বাগবাজারে প্রাক স্বাধীনতা যুগে নেতাজি সুভাষচন্দ্র বসু-র অনুপ্রেরণায় যে পুজোর সূচনা হয়েছিল সেই পুজো দেখতে দেখতে এবার পদার্পণ করছে ৯৯ তম বর্ষে।