
এবার বাগুইআটিতে সাইবার প্রতারণার বিরাট পর্দা ফাঁস বাগুইআটিতে। গোপন সূত্রে খবর পেয়ে একটি আবাসন থেকে ভুয়ো কলসেন্টার চালানোর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা বিভিন্ন রাজ্যে সমাজের প্রান্তিক শ্রেণির মানষদের সঙ্গে যোগাযোগ করত এবং কম সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কষ্টার্জিত টাকা হাতিয়ে তি। এভাবেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রতারণার নেটওয়ার্ক বিস্তার করেছিল ধৃতরা। স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানায় এই সংক্রান্ত একটি মামলা রুজু হয়। পুলিশি অভিযানে হাতে নাতে ধরা পড়ে ৬ প্রতারক।
এছাড়াও উদ্ধার হয়েছে বহু বৈদ্যুতিন সরঞ্জাম, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি। ধৃতদের আদালতে তোলা হলে তাদের সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
