বিজেপি প্রার্থীর মাদলের তালে তৃণমূল প্রার্থীর নাচ, সৌজন্য রানিবাঁধে

0
1402
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আদিবাসী ফুলের উৎসব বাহা মিলিয়ে দিল বিজেপি তৃণমূলকে। ভোটের প্রচারে বেরিয়ে রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডুর মাদলের তালে পা মেলালেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। শাল মহুয়ার গাছে ফুল ফুটতে শুরু করলে আদিবাসীরা মেতে ওঠেন বাহা রঙা উৎসবে।

বাঁকুড়ার রানিবাঁধ বাজারে বাহা উৎসবের আয়োজন করেছিল আদিবাসী সমাজের মানুষজন। সেখানেই মিলেমিশে একাকার রাজনীতির রং। মাদল কাঁধে তুলে বাজাতে থাকেন বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। সেই মাদলের তালে পা মেলালেন তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। সৌজন্যের নজির কলকাতাতেও।

মেয়ের হয়ে মানিকতলায় ভোটপ্রচারে বেরিয়েছিলেন সুপ্তি পাণ্ডে। সেই সময় প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। রাস্তায় হঠাৎ দেখা হতেই তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন সুপ্তি পাণ্ডে। প্রচারের মাঝেই বেশকিছুক্ষণ দাঁড়িয়ে খোশমেজাজে গল্প করেন দুজন।