বন্ডে মুক্ত বহরমপুরের তৃণমূল নেতার ফের হুমকি

0
107
ছবি সৌজন্যে : নিজস্ব

যা হবে ২৩ তারিখের পর হবে। ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে ফের হুমকি বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডলের। ভোটারদের ভয় দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা রাজু মণ্ডল।

শনিবার ছাড়া পেয়েই তাঁকে ফের হুমকি দিতে শোনা গিয়েছে। কোন বাড়ির কে কোথায় ভোট দিচ্ছে, খাতায় এন্ট্রি করা থাকবে। প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বহরমপুরের তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। ভিডিও ভাইরাল হাতেই অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন। বহরমপুরের তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রাজু মণ্ডল প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি দেন। তাঁকে বলতে শোনা গিয়েছে ভোট না দিতে গেলে তিনি রসগোল্লা পাঠিয়ে দেবেন। এবছর যেন ভোট নষ্ট না হয়। অন্য কোথায় ভোট পড়লে ক্যামেরা থাকবে। রীতিমত আঙুল তুলে ভোটারদের শাসানি দেন তিনি। অন্যদিকে জীবনতলাতেও ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে।

ভোটাররা যাতে ভোট দিতে না যায় সেজন্য দেউলিগ্রামে পঞ্চায়েত প্রধান হাফিজুল মোল্লাকে ভোটারদের স্টিমরোল দিয়ে পিষে দেওয়া হুমকি দিতে শোনা গিয়েছে। ভিডিও ভাইরাই হতেই কমিশনের নির্দেশে গ্রেফতার করা হয়েছে হাফিজুল মোল্লাকে।