
বড় ব্যবধানে জয়ের পরে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াই হাউসে ডেকে নিয়েছেন জো বাইডেন। সুস্থ স্বাভাবিক পরিস্থিতির মধ্যেই যাতে দেশের রাজনৈতিক বদল ঘটে, সেই চেষ্টা করছে ডেমোক্র্যাটিক পার্টি।
লড়াইকে রাজনীতির ময়দান পর্যন্তই সীমিত রাখতে চান জো বাইডেন। সেই কারণে তিনি ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা যেমন দিয়েছেন, তেমনই হোয়াইট হাউজে আমন্ত্রণও জানিয়েছেন। আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, এক সুস্থ-স্বাভাবিক বদল আনতে এবং দেশের উন্নতিসাধনে একসঙ্গে কাজ করার লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া তিনি আলাদা করে কমলা হ্যারিসের সঙ্গেও কথা বলেছেন। রিপাবলিকান প্রার্থী। জয়-পরাজয় সম্পর্কে ট্রাম্প বলেছেন, যদি পরিচ্ছন্ন ভোট হয়ে থাকে তাহলে তিনি পরাজয় মেনে নিতে রাজি আছেন।
তবে ইভিএমের কারচুপি নিয়ে শাসক ডেমোক্র্যাটদের বিঁধে রেখেছেন তিনি। ট্রাম্প অবশ্য জেতার বিষয়ে প্রথম থেকেই নিশ্চিত ছিলেন।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
