
মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার অভিযোগে গ্রেফতার মোফাক্কারুল ইসলাম সহ ৫২ জনের জামিন খারিজ করে দিয়েছে এনআইএ আদালত। ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এসআইআর-র প্রতিবাদে মোথাবাড়িতে বিডিও অফিসে ৭ জন জুডিশিয়াল অফিসারকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। এরপর বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করলেও গাড়ি করে যাওয়ার সময় হামলা করা হয়। রাস্তায় গাছের ডাল, বাঁশ ফেলে, গাড়ির পিছনে ধাওয়া করে ফের একবার জুডিশিয়াল অফিসারদের আটকানোর চেষ্টা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় এনআইএ।
সেই ঘটনার মোফাক্কারুল সহ ৫২ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তদের এনআইএ আদালতে তোলা হলে জামিন খারিজ করে দেয় আদালত।








