স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন খারিজ

0
124
ছবি সৌজন্যে : নিজস্ব

সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারের জামিনের আবেদন খারিজ করেছে বারাসত আদালত। ১৩ নভেম্বর গ্রেফতার হয়েছিলেন কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি সজল সরকার।

সরকারি আইনজীবা তাঁর সওয়ালে বলেছেন সজলের বিরুদ্ধে আগেও মামলা ছিল। সেই নথি আদালতে জমা করা হয়েছে। তা ছাড়া তাঁর অপরাধস্থলে থাকার প্রমাণও আদালতে পেশ করা হয়েছে। তারপরেই বিচারক সজলের জামিনের আর্জি খারিজ করে দেন। সরকারি আইনজীবী আদালত চত্বরে অভিযোগ করে জানিয়েছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ অন্তর্বর্তী জামিন পাওয়ার পরে নিহত স্বপন কামিলার স্ত্রীকে মামলা তুলে নেওয়ার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছে।

তিনি এখন ওড়িশায় রয়েছেন। পশ্চিমবঙ্গে যাতে না ফেরেন তার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন সরকারি আইনজীবী।