গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দিল্লি হিংসায় জামিন খারিজ উমর খালিদ ও শারজিল ইমামের

    দিল্লি হিংসায় জামিন খারিজ উমর খালিদ ও শারজিল ইমামের

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লি হিংসা মামলায় উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। তাঁদের জামিনের আর্জির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে।
    তবে এই মামলায় অভিযুক্ত বাকি পাঁচ জনের জামিন সোমবার মঞ্জুর করেছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, এই মামলার সুরক্ষিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এখনও সম্পন্ন হয়নি। তা যদি এক বছরের আগেই শেষ হয়, তবে আগেই ফের জামিনের জন্য আবেদন জানাতে পারবেন উমর এবং শারজিল। আদালত এ-ও জানিয়েছে, আগামী দিনে এই দুই অভিযুক্ত নতুন করে জামিনের আবেদন করলে তা নতুন হিসাবেই গ্রাহ্য হবে। সোমবারের রায় দ্বারা সেই আবেদনের রায় প্রভাবিত হবে না। উমর ও শারজিলের জামিন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভারতীয় সংবিধানে ব্যক্তিস্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয় ঠিকই, তবে তা জাতীয় নিরাপত্তা বা আইনশৃঙ্খলার উদ্বেগের ঊর্ধ্বে নয়।
    জামিন মঞ্জুর করা হয়েছে গুলফিশা ফতিমা, মীরন হায়দার, শিফাউর রহমান, মহম্মদ শাকিল খান এবং শাদাব আহমেদের। আদালত জানিয়েছে, এই পাঁচ জনের বিরুদ্ধে যা অভিযোগ, উমর এবং শারজিলের চেয়ে তা আলাদা। সকলের বিরুদ্ধে অভিযোগ সমান হিসাবে দেখা ঠিক হবে না।