
আদালতে হাজিরা না দেওয়ায় অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত। ২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে যান।
ফলে অভিনেত্রীর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।উল্লেখ্য,২০১২ সালের ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলার চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মালাইকাকে।এবার ১৩ বছরের পুরোনো সেই মারপিটের মামলাই উঠেছে আদালতে।
সেই মামলায় ঘটনার সাক্ষী হিসেবে ২৯ মার্চ আদালতে নিজের বয়ান দেন মালাইকা অরোরার বোন ও অভিনেত্রী অমৃতা অরোরা।অমৃতা তার বয়ানে বলেছেন, তাঁরা হইহই করে রেস্তোরাঁয় নৈশভোজ সারছিলেন, হঠাৎই এক ব্যক্তি এসে চিৎকার করে বলে,‘চুপ করো! অমৃতা অরোরারা সবাই তাতে স্বাভাবিক ভাবেই চমকে যান। সাইফ তখনই উঠে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন।
