
ডায়মন্ড হারবার থানার মেন বিল্ডিংয়ের পাশে বাজেয়াপ্ত বেআইনি বাজিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। থানার পাশে বাজেয়াপ্ত বাজির গুদামে বুধবার রাতের বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে প্রায় ২ কিলোমিটার দূর থেকে, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা।
কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে দমকলের একাধিক ইঞ্জিন কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি থানা চত্বরে যে এলাকায় মজুত করা হয়েছিল, সেই জায়গায় হঠাৎই আগুন লেগে বিস্ফোরণ ঘটো কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।
নিরাপত্তা জনিতে কারণে বিস্ফোরণের সময় গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়। I








