বজরং পুনিয়াকে খুনের হুমকি 

0
185
কংগ্রেসে যোগ দিয়েই খুনের হুমকি পেয়েছেন ভারতের পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া।তাঁকে সর্বভারতীয় কিষান কংগ্রেসের চেয়ারম্যান করা হয়েছে। সেই বজরং পুনিয়াকে একটি বিদেশি নম্বর থেকে খুনের হুমকি দেওয়া হয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
সেই অভিযোগ অনুযায়ী, বজরং পুনিয়াকে কংগ্রেস ছাড়তে বলা হয়েছে। সেটা না করলে তাঁর এবং তাঁর পরিবারের জন্য ভাল হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। হুমকি বার্তায় বজরং পুনিয়াকে বলা হয়েছে, এটা তাদের শেষ বার্তা। ভোটের আগে তাদের শক্তি দেখবেন। যেখানে খুশি অভিযোগ জানাতে পারেন, কিন্তু এটাই তার জন্য শেষ বার্তা।সোনিপত থানার এসপি রবীন্দ্র সিং জানিয়েছেন, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুমকি দিয়েছেন।পুলিশ তদন্ত শুরু করেছে।অক্টোবরেই হরিয়ানায় বিধানসভা ভোট। বজরং পুনিয়া ছাড়াও কংগ্রেসে যোগ দিয়েছেন কুস্তিগির বিনেশ ফোগাট। তিনিও ভোটে লড়বেন।