গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International বালচ আর্মি : চিন-পাকিস্তানের প্রস্তাবে আমেরিকা-ফ্রান্স নেই

    বালচ আর্মি : চিন-পাকিস্তানের প্রস্তাবে আমেরিকা-ফ্রান্স নেই

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স
    বালুচিস্তান লিবারেশন আর্মির উপর বিধিনিষেধ আরোপ করতে চেয়ে রাষ্ট্রপুঞ্জে যৌথ ভাবে প্রস্তাব এনেছিল চিন এবং পাকিস্তান। কিন্তু তাদের সেই প্রস্তাবের বিরোধিতা করেছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলি।
    অথচ গত অগাস্টেই বিএলএকে বিদেশি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছিল আমেরিকা। বিএলএ-র সহযোগী মজিদ ব্রিগেড-কেও জঙ্গিগোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করে আমেরিকান প্রশাসন। রাষ্ট্রপুঞ্জে বিএলএ এবং তাদের আত্মঘাতী বাহিনী মজিদ ব্রিগেডের উপর বিধিনিষেধ আরোপের জন্য আবেদন করেছিল চিন এবং পাকিস্তান। অভিযোগ তোলা হয় যে, এই দুই সংগঠন আল কায়দা, আইএস-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ইফতিকার আহমেদ দাবি করেছেন, বিএলএ এবং মজিদ। ব্রিগেড আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করছে।
    যদিও আমেরিকার তরফে চিন-পাকিস্তানের যৌথ আবেদনের বিরোধিতা করে বলা হয়েছে, বিএলএ যে আল কায়দার মতো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখে, এমন জোরালো কোনও তথ্যপ্রমাণ নেই। আমেরিকা এবং ইউরোপের। দেশগুলি যৌথ আবেদনের বিরোধিতা করায় আপাতত বিএলএ-র উপর কোনও বিধিনিষেধ আরোপ হচ্ছে না।