রোজ হেলমেট পরে মাথায় টাক

0
127
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চুল পড়ার সমস্যা এখন ঘরে ঘরে,কারও শারীরিক কারণে চুল পড়ছে, কারও যত্নের অভাবে। কেউ কেউ আবার সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন। দেখা যায় নামীদামি প্রসাধনী ব্যবহার করেও সুফল মেলে না।এখন বলা হচ্ছে চুলের এই সব সমস্যার দাওয়াই হতে পারে লবঙ্গ।

কারণ অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর লবঙ্গ চুলের গোড়া মজবুত করে। তা ছাড়া লবঙ্গে ভিটামিন কে থাকে। লবঙ্গের তেল মাথায় লাগালে রক্ত সঞ্চালনও বেড়ে যায়। ফলে সব মিলিয়ে চুলের বৃদ্ধি যেমন ভাল হয়, তেমনই কম বয়সে পাকা চুলের সমস্যা দূর করতেও লবঙ্গ দারুণ উপকারী।এখন প্রশ্ন হলো কী ভাবে লবঙ্গ দিয়ে মিশ্রণ তৈরি করবেন? উত্তর হলো,একটি পাত্রে চার কাপ জল গরম করে নিন।গরম জলে দশটি লবঙ্গ দিয়ে দিন।কয়েকটি কারিপাতাও ফেলে দিতে পারেন।খানিক ক্ষণ ফুটিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।জল ঠান্ডা হয়ে গেলে কাচের শিশিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে পারেন, দিন দশেক ব্যবহার করতে পারেন।

এই মিশ্রণে অ্যান্টি-ফাঙ্গাল অর্থাৎ ছত্রাকনাশক এবং অ্যান্টি-সেপটিক অর্থাৎ সংক্রমণরোধী গুণ রয়েছে। ফলে এই মিশ্রণ মাথায় মাখলে খুশকির সমস্যা কমে যেতে পারে।পাশাপাশি সপ্তাহে অন্তত দু’দিন মাথায় মালিশ করলে মাথার ত্বকের শুষ্কতা কমে। লবঙ্গ ছাড়াও কারিপাতায় থাকে বিটা ক্যারোটিন, যা চুল ঝরা কমায়।