
মহারাষ্ট্রের বুলাণা গ্রামে টাক আতঙ্কের পর এবার রহস্যময় ভাবে নখ নষ্ট হয়ে যাচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করছেন স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। জানা গিয়েছে, জেলার চারটি গ্রাম থেকে এই অভিযোগ পাওয়া গিয়েছে।
২৯ জন গ্রামবাসী ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন। শুধ তাই নয়, কারও কারও নখ টানতেই উঠে চলে আসছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। তবে কী থেকে এই ঘটনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। প্রাথমিক অনুমান শরীরের অতিরিক্ত পরিমাণে সেলেনিয়াম নামক রাসায়নিকের উপস্থিতির কারণে এই ঘটনা ঘটছে।
যে কারণে বুলঢাণা জেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের চুল পড়ে টাক হয়ে যাচ্ছিল, এ শেক্ষে সেই কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।







