
হলিউডের প্রভাবশালী অভিনয় শিল্পী দম্পতি ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডসের বিরুদ্ধে অভিনেতা ও পরিচালক জাস্টিন বলডোনি যে ৪০ কোটি ডলারের মানহানির মামলা ঠুকেছিলেন, সেটি খারিজ করে দিয়েছে আদালত।
লাইভলি ও তার স্বামী রেনল্ডসের বিরুদ্ধে বলডোনি মামলাটি করেন চলতি বছরের জানুয়ারিতে। ওই মামলায় বিশাল অংকের ক্ষতিপূরণ দাবি করে বলডোনি অভিযোগ করেছিলেন যে লাইভলি তার ক্যারিয়ার ধ্বংস করতে চাইছেন।হলিউডে ,ইট এন্ডস উইথ আস সিনেমার পরিচালক-অভিনেতা ও অভিনেত্রীর মামলা ও পাল্টা মামলায় তোলপাড় হয়েছিল গতবছরের শেষ নাগাদ। গত বছরের ৬ অগাস্টে মুক্তি পাওয়া অল্প বাজেটের ,ইট এন্ডস উইথ আস সিনেমাটি একটি ব্যবসাসফল চলচ্চিত্র। সিনেমাটি বানিয়েছেন জাস্টিন বলডোনি। তবে তিনি কেবল পরিচালনাই করেননি, ওই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয়ও করেন।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন ব্লেক লাইভলি,তিনি এই সিনেমার অন্যতম প্রযোজকও ছিলেন তিনি।ইট এন্ডস উইথ আস সিনেমায় বলডোনি ও লাইভলি স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। চিত্রনাট্যে পারিবারিক সহিংসতা তুলে ধরা হয়।
