বল ছুড়ে প্রতিবাদ, থামলো আয়ারল্যান্ড-কাতার ম্যাচ

0
31
ছবি সৌজন্যে : এক্স

ডাবলিনে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও কাতারের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে আরো একবার জোরালো প্যালেস্টাইনের পক্ষে আওয়াজ উঠেছে।ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের আসন্ন ম্যাচকে কেন্দ্র করে স্বাগতিক সমর্থকদের প্রতিবাদের মুখে কাতারের বিপক্ষে ম্যাচটি দুবার বন্ধ হয়ে যায়।

উয়েফা নেশনস লিগের সূচি অনুযায়ী, ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের দুটি ম্যাচ খেলার কথা। তবে এই সূচি ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং ম্যাচ বর্জনের আহ্বানও উঠেছে।আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলার ১০ ও ২০ মিনিটের মাথায় টেনিস বল ছুড়ে মাঠে প্রতিবাদ জানানো হয়।ওই বলগুলোর ওপর প্যালেস্টাইনের পতাকার ছবি ছিল, ফলে খেলা দুবার বন্ধ রাখতে হয়।এই ম্যাচটি কাতারের জন্য আসন্ন ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ ছিল, যে টুর্নামেন্টে আয়ারল্যান্ড জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড ,এফএআই নভেম্বরেই উয়েফাকে অনুরোধ করেছিল যেন ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়, তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তা সমর্থন করেনি।

ম্যাচের আগে আয়ারল্যান্ডের কোচ হেইমার হালগ্রিমসন নেশনস লিগের ইসরায়েল ম্যাচ প্রসঙ্গে বলেন, খেলোয়াড়দের এই লড়াই জিততে হবে।আইসল্যান্ডের এই কোচ আগেও ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবিতে নিজের সমর্থন জানিয়েছিলেন।