
বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয় পিএসজি।
দলের ট্রফি নিশ্চিতের পথে অনবদ্য অবদান রেখেছেন উসমান দেম্বেলে।দলের হয়ে সর্বোচ্চ ৪ গোল করেন তিনি।সঙ্গে পুরো সিজনেই পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দেম্বেলে। সবমিলিয়ে ৩৫ গোলের বিপরীতে ১৬ অ্যাসিস্ট করেছেন ফ্রান্সের ফরোয়ার্ড। এমন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অনেকেই মনে করছেন তার হাতে উঠতে পারে এবারের ব্যালন ডি’অর। সত্যি সত্যি তিনি পাবেন কি না তা জানতে অবশ্য ২২ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।তবে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগে যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। তাতে দেম্বেলের সঙ্গে রয়েছেন পিএসজির আরো ৮ জন।
এছাড়া শেষ সিজনে আলো ছড়ানো লামিনে ইয়ামাল, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে সহ অন্যরাও আছেন।
