গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Newsdesk ব্যালন ডি’অরে নেই মেসি-রোনালদো

    ব্যালন ডি’অরে নেই মেসি-রোনালদো

    0
    155

    এ বছর ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের সাতজন,ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, টনি ক্রুস, ফেদে ভালভের্দে, দানি কারভাহাল, আন্তনিও রুডিগার ও কিলিয়ান এমবাপ্পে।

     

    এর মধ্যে এমবাপ্পে এই সিজনে রিয়ালে যোগ দিয়েছেন।আর ক্রুস রিয়াল ছেড়ে গেছেন গত সিজনে। এমবাপ্পে তালিকায় জায়গা পেয়েছেন তার প্রাক্তন ক্লাব পিএসজি ও ফ্রান্স জাতীয় দলে পারফরম্যান্সের ভিত্তিতে। এ ছাড়া সিটি ও আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন চারজন করে খেলোয়াড়। সিটির রুবেন দিয়াস, ফিল ফোডেন, হলান্ড ও রদ্রি।আর্সেনাল থেকে বোকায়ো সাকা, ডেকলান রাইস, মার্টিন ওডেগার্ড ও উইলিয়াম সালিবা।একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে তালিকায় আছেন ভিনিসিয়ুস জুনিয়র।আর্জেন্টিনা থেকে আছেন দু’জন, ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ এবং অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজ।স্পেনের ইউরোজয়ী দল থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমালদো, দানি ওলমো, রদ্রি, নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল।তবে সংক্ষিপ্ত তালিকায় ফেভারিট হিসেবে আছেন,ভিনিসিয়ুস জুনিয়র,আর্লিং হালান্ড, রদ্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।বর্ষসেরা কোচের পুরস্কার জয়ে এগিয়ে আছেন বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগার ট্রফি জেতানো জাবি আলোনসো। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।অন্যদিকে ২০০৩ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। এর আগে মেসি আটবার ও রোনালদো রোনালদো এই পুরস্কার জেতেন।