গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata কালের বিবর্তনের গল্প বালিগঞ্জ ২১ পল্লিতে 

    কালের বিবর্তনের গল্প বালিগঞ্জ ২১ পল্লিতে 

    0
    66
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পঞ্জিকা মতে পুজো শুরু হতে হাতে আরও কয়েকটা দিন থাকলেও, তার আগেই শেষ পর্যায়ের প্রস্তুতি সেরে নিচ্ছে বালিগঞ্জ ২১-র পল্লির দুর্গাপুজো।
    কলকাতার অন্যতম দুর্গাপুজোর মধ্যে অনন্য এই ২১ -র পল্লি। যেখানে এবছরের থিম অচল অনন্ত। অর্থাৎ কালের নিয়মে বদলাচ্ছে মানুষের জীবন ও ভাগ্য। পাশাপাশি নিয়মের সঙ্গেই কলকাতা শহরের বুক থেকে হারিয়েছে একের পর এক যানবাহন। এবছরের দুর্গাপুজোয় ২১ -র পল্লি সেই সমস্ত কালের বিবর্তনে হারিয়ে যাওয়া যানবাহন এবং মানুষের জীবন চক্রকেই ফুটিয়ে তুলেছে তাদের মণ্ডপসজ্জায়। সম্পূর্ণ মণ্ডপের কাঠামো বাঁশের বদলে সেজে উঠেছে লোহার স্ট্রাকচার দিয়ে। এখানে গেলে চোখে পড়বে মণ্ডপের শুরুতেই রয়েছে শহরের হারিয়ে যাওয়া ঐতিহ্য ট্রাম, স্টিম ইঞ্জিন, হলুদ ট্যাক্সি কিংবা দোতলা বাস। সঙ্গে পুরো মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে গাড়ির চাকা, পুরোনো বাস, ট্রাম ও যানবাহনের টিকিট। মণ্ডপের সঙ্গে সাদৃশ্য বজায় রেখে সাজানো হয়েছে দেবীর গর্ভগৃহও।
    যেখানে দেবীকে সুসজ্জিত করে রাখা হয়েছে পুরোনো দিনের জমিদার বাড়ির ঘোড়ার গাড়িতে। যা মূলত হারিয়ে যাওয়া এক যানেরই নিদর্শনও। এখানে দেবীকে একচালার মাতৃশক্তির রূপেই গড়ে তোলা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর এই পুজোর উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।