গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ফের জাফর এক্সপ্রেসে হামলা, দায় স্বীকার বালুচ বিদ্রোহীদের

    ফের জাফর এক্সপ্রেসে হামলা, দায় স্বীকার বালুচ বিদ্রোহীদের

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স
    ফের পাকিস্তানে জাফর এক্সপ্রেসে হামলা চালিয়েছে বালুচ বিদ্রোহীরা। মঙ্গলবার সকালে পাকিস্তানের সিন্ধ প্রদেশে রেললাইনে বিস্ফোরণ হয়েছে। ওই বিস্ফোরণে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে।
    দুর্ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন বলে খবর। পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটা এবং খায়বার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের মধ্যে চলাচল করে জাফর এক্সপ্রেস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি বার্তায় বালুচ রিপাবলিকান গার্ডস নামে একটি গোষ্ঠী ঘটনার দায়স্বীকার করেছে। যদিও ওই সোশ্যাল মিডিয়া বার্তার সত্যতা যাচাই করেনি এস নিউজ। পোস্টে বিদ্রোহীদের দাবি, ট্রেনে পাক সেনাকর্মীরা সফর করছিলেন। সেই কারণেই তাঁরা হামলা চালিয়েছেন। মঙ্গলবার ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাওয়ার সময়ে সিন্ধ প্রদেশের শিকারপুর জেলায় সুলতানকোটের কাছে বিস্ফোরণটি হয়েছ।
    চলতি বছরের মার্চে জাফর এক্সপ্রেস অপহরণ করে যাত্রীদের পণবন্দি করে নিয়েছিলেন সশস্ত্র বালুচ বিদ্রোহীরা। বন্দিদের মুক্ত করতে সেনা নামাতে হয়েছিল পাকিস্তানকে। ওই ঘটনায় পাকিস্তানের সেনা জওয়ান সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেনার পাল্টা অভিযানে মৃত্যু হয়েছিল ৩৩ জন বালুচ বিদ্রোহীর। শেষে ৩৫৪ জন বন্দি-সহ ট্রেনটিকে উদ্ধার করেছিল পাকিস্তানের সেনাবাহিনী।