
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে গুলিবৃষ্টি সন্ত্রাসবাদীদের। জাফর এক্সপ্রেস ট্রেনটি হাইজ্যাক করা হয়েছে বলে দাবি করেছে বালুচ লিবারেশন আমির। অন্তত ৪০০ জনেরও বেশি যাত্রীকে বন্দী করা হয়েছে বলে সূত্রে খবর। পাকিস্তানের বালুচিস্তানের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোওয়ার পেশোয়ার যাচ্ছিল। বিবৃতিতে বিএলএ-র তরফে জানানো হয়েছে, ওই গোষ্ঠীর সদস্যরা বোমা হামলায় সম্পূর্ণ রেললাইন উড়িয়ে দিয়েছে।
এবং জাফর এক্সপ্রেসকে তাদের কব্জায় নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬ সেনা জওয়ানকে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনও ধরণের সামরিক অভিযান চালালে বন্দী প্রত্যেককে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি।






