
বালুরঘাটে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ৬ জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। ২০১৪-র ১২ জানুয়ারি বালুরঘাট বিমানবন্দর লাগোয়া একটি ডোবা থেকে রামপ্রসাদ হালদারের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
পেশায় কাঠমিস্ত্রি রামপ্রসাদ তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। পরিবারের অভিযোগ ছিল রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর ফেরেন নি। এই ঘটনায় বালুরঘাট থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রামপ্রসাদের বাবা। তদন্ত শুরু করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেয় বালুরঘাট থানার পুলিশ। মামলা চলাকালীন প্রবীর শীল নামে এক অভিযুক্তের দুর্ঘটনায় মৃত্যু হয়।
তবে রাকেশ দাস, রঞ্জিত বিশ্বাস, জয়দেব দাস, আনন্দ নুনিয়া, শ্যামল হাঁসদা ও সুরদীপ দাসকে সোমবার দোষী সাব্যস্ত করেন বিচারক। মঙ্গলবার এই ৬ অভিযুক্তকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।
