
শান্তিনিকেতনের সোনাঝুড়ি জঙ্গলে দোলযাত্রা বা রং খেলায় কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। জানিয়ে দিয়েছে পুলিশ। দুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইটকে কেন্দ্র করে বিতর্কের জেলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়।
তিনি জানিয়েছেন সোনাঝুড়ি জঙ্গলে প্রকৃতি এবং পশুপাখিদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রতিবারের মত দোল খেলা হবে শান্তিনিকেতনের ঐতিহ্য মেনেই। একইসঙ্গে আইনশৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তার বিষয়টিও নজরে রাখা হবে। উল্লেখ্য এর আগে সোনাঝুড়ি জঙ্গলে বন্যপ্রাণ রক্ষায় হোলি বা রং খেলা যাবে না বলে একটি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শান্তিনিকেতনে। যারপরেই আলোচনা শুরু শান্তিনিকেতনের অঙ্গ সোনাঝুড়িতে কেন রং বা দোল খেলা যাবে না। এরপরেই অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন এমন কোনও নির্দেশিকা কোথাও জারি করা হয়নি। প্রতিবারের মত শান্তিনিকেতনের অঙ্গ হিসেবে সোনাঝুড়িতে র খেলতে পারবেন স্থানীয় এবং পর্যটকরা। তবে সব ক্ষেত্রেই পুলিশ প্রহরা থাকবে যাতে কোনও অপ্রতীকর ঘটনা না ঘটে এবং বন্যপ্রাণের কোনও ক্ষতি না হয়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন তিনি বা বাহিনীর মানুষজনও দোলযাত্রা উৎসবে সামিল হবেন।









