দাম কমাতে রাজ্য থেকে আলুর রফতানিতে নিষেধাজ্ঞা

0
104
AALUR RAFTANI TE NISHEDHAGGA
AALUR RAFTANI TE NISHEDHAGGA

দাম কমাতে এবার আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। শুক্রবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে টাস্ক ফোর্স, বাজার কমিটির সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ না আসা পর্যন্ত রাজ্য থেকে কোনও আলু বাইরে রফতানি করা যাবে না। এজন্য পুলিশ প্রশাসনকে রাজ্যের সীমানাগুলোয় নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্যে আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুঠবে এমনটা বরদাস্ত করা হবে না বলে বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শুক্রবার বৈঠকে বসেন মুখ্যসচিব। নবান্নের বৈঠক শেষ হওয়ার পর টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ না আসা পর্যন্ত ভিনরাজ্যে আলু রফতানি বন্ধ থাকবে।

আর বাজারগুলোয় যেমন অভিযান চলছে তেমনই জাবি থাকবে। সাহায্য করবে লোকাল গানা।

ছবি সৌজন্যে : নিজস্ব