দীপাবলিতে দিল্লিতে সবুজবাজির উপর নিষেধাজ্ঞা 

0
177

এবার দূষণ নিয়ন্ত্রণে দীপাবলিতে সবুজবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। সোমবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত  সবরকম আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। 

 

সেই তালিকায় সবুজবাজিও রয়েছে।আতশবাজির জেরে শীতকালে বায়ুদূষণ বাড়ে। তাই গতবছরের মতো, এবারও আতশবাজি তৈরি, বিক্রি এবং ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনলাইনেও আতশবাজি বিক্রি বন্ধ থাকবে।গোপাল রাই বলেছেন, তাঁরা চান মানুষ দীপ জ্বালিয়ে এবং মিষ্টিমুখ করে দীপাবলি পালন করুক। ধুমধাম করে দীপাবলি পালন করতে হবে। একইসঙ্গে দূষণ নিয়ন্ত্রণও করতে হবে।আতশবাজির উপর নিষেধাজ্ঞা ঠিকঠাকভাবে মানা হচ্ছে কিনা, তা নিয়ে নজরদারি চালাতে জয়েন্ট অ্যাকশন প্ল্যান গড়ার কথা বলেন দিল্লির পরিবেশমন্ত্রী।