গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মহিলাদের বাজারে নিষেধাজ্ঞা, অগ্নিমিত্রা পোস্টে তালিবানি প্রশ্ন

    মহিলাদের বাজারে নিষেধাজ্ঞা, অগ্নিমিত্রা পোস্টে তালিবানি প্রশ্ন

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স

    এবার বাংলাদেশে মহিলাদের বাজারে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৌলবাদীরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনটাই দাবি করেছেন অগ্নিমিত্রা পাল। যার সত্যতা যাচাই করেনি এস নিউজ।

    বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেছেন গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ার ফতোয়া জারি হয়েছে। প্রশ্ন তুলেছেন এবার কি হাতহেল আফগানিস্তানের পথে বাংলাদেশ কি তালিবান শাসনের ছায়া দেখা যাচ্ছে। নারী স্বাধীনতা খর্ব হচ্ছে শান্তি নোবেল জয়ী ইউনূসের জমানায়। ভিডিও পোস্ট করে অগ্নিমিত্রা পাল লিখেছেন আফগানিস্তানের অত্যাচারী শাসনের সমান্তরালে বাংলাদেশে নারীদের বিরুদ্ধে একটি জঘন্য ফতোয়া ঘোষণা করা হয়েছে। সব থেকে বিস্ময়কর বিষয় হল এটা ঘটেছে গোপালগঞ্জে। এই গাপালগঞ্জেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। গোপালগঞ্জের গোহরডাঙায় কট্টপন্থী মুসলিমরা মহিলাদের বাজারে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে।

    বৃহস্পতিবার থেকেই কার্যকরের কথা বলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। অগ্নিমিত্রা পাল লিখেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক একটি জেলায় এই ধরনের পশ্চাদপসরণমূলক বিধিনিষেধ আরোপ করা লজ্জাজনক এবং উদ্বেগজনক।