
অস্ট্রেলিয়ার পথে এ বার ভারতেও একটা নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান-র সরাসরি কথা তা না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তিনি মন্তব্য করেছেন, বয়সভিত্তিক বিধিনিষেধ নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলির সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিপফেকও! ভবিষ্যতে যাতে রূপরেখা তৈরি করা যায়, তা স্থির করতেই সরকার এই আলোচনা চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে শিশুদের সুরক্ষা এবং ব্যবহারকারীদের ক্ষতি থেকে বাঁচাতে আরও শক্তিশালী নিয়মকানুন প্রণয়নের প্রয়োজন রয়েছে।
অশ্বিনী বলেছেন, নেটফ্লিক্স, ইউটিউব, মেটা বা এক্স, যে সংস্থাই হোক— সকলকেই ভারতের আইনি কাঠামো এবং সংবিধান মেনে চলতে হবে। তাঁর মতে, ডিপফেকের সমস্যা দিনে দিনে বাড়ছে। তা শক্ত হাতে মোকাবিলার প্রয়োজন রয়েছে।








