
কীভাবে তিনি এত ফিট থাকেন, কেলগ কলেজে বক্তৃতার পর সাক্ষাত্কারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করা হলে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি উত্তর দেন, তাঁর পদবি ব্যানার্জি, যার বিপরীত হয় এনার্জি। আমাদের প্রতিনিধি সুমনা আদক জানিয়েছেন , মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি এখনও প্রতিদিন ৬০ হাজার পা হাঁটেন। শরীরে কীভাবে এতটা শক্তি সঞ্চয় করেন।
তখনই কৌতুকের সুরে ওই উত্তর দেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীর হাতের আঁকা, কবিতা, গান নিয়ে প্রশংসা করেন অক্সফোর্ড কর্তৃপক্ষ । তাঁরা বলেন, মোট ১৩০ টা বই লিখেছেন। পাশাপাশি, ছবিও অাঁকেন। গানও লেখে। একজন নেত্রী, সঙ্গে আবার শিল্পী। এটা সত্যি একটা মেলবন্ধন।
উল্লেখ্য, দীর্ঘ বিমানযাত্রার পরেও সোমবার সকালবেলা লন্ডনে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। সেরে নেন ওয়ার্ম আপও। লন্ডনের হাইড পার্কের গাছগাছালির ভিড়ে নিজের মতো হাঁটাচলা করেন মুখ্যমন্ত্রী।
