
পরপর ৬ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ ঘিরে উত্তপ্ত বনগা। আক্রান্ত কাউন্সিলরদের অভিযোগ অনাস্থা প্রস্তাবে সই না করায় এভাবে হামলা চালানো হয়েছে।
বুধবার রাতে পুরসভার ২, ৯, ১১, ১৯ নম্বর ওয়াডের কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। ভাঙচুরের পাশাপাশি ১৯ নম্বর ওয়ার্ডের তণমূল কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী অভিযোগ করেছেন তাঁর বাড়ির সামনে ৬ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। বুধবার বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবে সই করেননি বনগাঁ পুরসভার এই ৬ কাউন্সিলর। তাই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিখা ঘোষের বাড়ির সামনে সিসিক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে বনগাঁ থানার সামনে রাস্তায় বসে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বনগাঁ থানার সামনে বিক্ষোভ চলেছে।
