
শিলিগুড়িতে যে কোনও সাইনবোর্ড ও হোর্ডিং টাঙালে তাতে বাংলা লেখা বাধ্যতামূলক করেছে শিলিগুড়ি পুরনিগম।
পুরনিগমের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নির্দেশের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শপিং মল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার প্রভৃতির সাইনবোর্ড বা হোর্ডিংয়ে অন্য যে কোনও ভাষার সঙ্গে ভাষায় লেখা বাধ্যতামূলক। এই নির্দেশিকা সকল বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে, অন্যথায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।








