
কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরস। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত অনেক সীমান্তই বন্ধ। বাংলাদেশ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সকলের তা অনুসরণ করা উচিত। বাংলাদেশের সংস্কারের উদ্যোগের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে গুতেরেস বলেছেন, এই উদ্যোগই বাংলাদেশকে নিখুঁত গণতন্ত্রে পরিণত হতে সাহায্য করবে। রাষ্ট্রপুঞ্জ প্রধানের বাংলাদেশ সফর সম্পর্কে ইউনূস বলেছেন, এই সফর বাংলাদেশবাসীর জন্য আনন্দ বয়ে এনেছে।








