১১ ডিসেম্বর আগরতলা অভিযানের ডাক বিএনপি-র

0
134
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ঢাকায় ভারতীয় হাই কমিশনের পর এবার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাস অভিযানের ডাক দিয়েছে বিএনপির ৩ সংগঠন।
জানা গিয়েছে, ত্রিপুরায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার প্রতিবাদে ১১ ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা পর্যন্ত মিছিলের করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।বুধবার সকাল ৮টা নাগাদ রাজধানীর নয়া পল্টন এলাকায় বিএনপির পার্টি অফিসের সামনে জমায়েতের পর শুরু হবে পদযাত্রা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে পদযাত্রা শেষ হবে। বর্তমানে আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের অফিসে ভিসা ও কনস্যুলেটের কাজ বন্ধ রয়েছে।তবে আগরতলায় নিরাপদেই আছেন বলে জানিয়েছেন বাংলাদেশের উপদূতাবাসের কর্মীরা। বিএনপির ৩ সংগঠনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ২ ডিসেম্বর ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে ভারতের একদল উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলা হয়েছে। ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে। এছাড়া ২৮ নভেম্বর কলকাতায়ও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে।
 বাংলাদেশের উপদূতাবাসে হামলা, পতাকার অবমাননা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে ঢাকা থেকে আগরতলা অভিমুখে মিছিলের আহ্বান জানানো হয়েছে।