নারী কর্মীদের ছোট ড্রেস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাঙ্ক

0
165
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
নারী কর্মকর্তা–কর্মচারীদের শর্ট স্লিভ ও লেংথের ড্রেস ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে।এক নির্দেশিকায় এমনটাই জানিয়েছে বাংলাদেশের এক ব্যাঙ্ক। ওই নির্দেশনায় ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব পরতে বলা হয়েছে।
পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট পরতে বলা হয়েছে। পরিহার করতে বলা হয়েছে জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট। নির্দেশনা না মানলে কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে। এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাঙ্কের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, এক প্রতিষ্ঠানে সবাই এক ধরনের পোশাক পরবে, সেই লক্ষ্য থেকেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
২১ জুলাই থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। তিনি বলেছেন, পোশাক নিয়ে যেন সাম্য ও ঐক্য থাকে, কোনো ধরনের মানসিক বৈষম্য না থাকে। আর শালীন পোশাক যেকোনো প্রতিষ্ঠানের নারী–পুরুষের জন্য বাধ্যতামূলক।