গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home South 24 Pgs মুড়িগঙ্গায় ডুবছে বাংলাদেশি বার্জ, ফ্লাই অ্যাশে দূষণের আশঙ্কা

    মুড়িগঙ্গায় ডুবছে বাংলাদেশি বার্জ, ফ্লাই অ্যাশে দূষণের আশঙ্কা

    0
    355
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দক্ষিণ ২৪ পরগনার সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গায় ডুবতে শুরু করেছে বাংলাদেশী বার্জ। ফলে বার্জে থাকা ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা রয়েছেন স্থানীয়রা।
    জানা গিয়েছে চড়ে ধাক্কা লেগে পাটাতনের পাশাপাশি বার্জের মাঝের অংশ দুভাগ হয়ে গিয়েছে। ফলে জোয়ারের সময় বার্জটি পুরোপুরি ডুবে যেতে পারে। ওই এলাকায় প্রচুর মৎস্যজীবী মাছ ধরেন। বার্জটি পুরোপুরি ডুবে গেলে সমস্যায় পড়তে পারেন মৎস্যজীবীরা। পাশাপাশি ফ্ল্যাই অ্যাশ মুড়িগঙ্গা নদীতে মিশে গেলে দূষণ ছড়াতে পারে। বার্জে থাকা ১২ জন নাবিককে সাগরের একটি ঘূর্ণিঝড় কেন্দ্রে রাখা হয়েছে। নাবিকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমভি বাংলার শান্তি নামে বাংলাদেশের পণ্যবাহী বার্জটি ফ্ল্যাই অ্যাশ নিয়ে হলদিয়া থেকে বাংলাদেশে ফিরছিল।
    তখনই ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ায় ধাক্কা মেরে ডুবতে শুরু করে। এরপর সাগর থানার পুলিশ ২টি ট্রলার নিয়ে গিয়ে বার্জের ১৩ জন নাবিককে উদ্ধার করেছেন।