
পালাবদলের পর বাংলাদেশে জটিল পরিস্থিতির মধ্যে বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশভবনে এবার উদযাপিত হল না মাতৃভাষা দিবস। বাতিল করা হয়েছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান হয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে।
শুক্রবার সকালে পূরবী গেট থেকে একটি শোভাযাত্রাও বার করা হয়েছিল। তবে বিশ্বভাবতী কর্তৃপক্ষের দাবি বাংলাদেশ ভবনের সংস্কারের কাজ চলায় অনুষ্ঠান করা যায়নি। ২০১৭ থেকে বাংলাদেশ ভবনে ভাষা শহিদদের স্মরণ করা হয়ে থাকে। অন্যদিকে বনগাঁ সীমান্তের জিরো পয়েন্টে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টিমুখ, উপহার বিনিময় বাতিল হয়েছে।
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অনুষ্ঠান হচ্ছে একান্তই ঘরোয়াভাবে। বাংলাদেশের কূটনীতিক ও কর্মীরা নিজেদের মত শ্রদ্ধা জানিয়েছেন ঠিকই তবে বিকেলে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের কনস্যুলেটের কর্মী ও কূটনীতিকদের নিয়ে যে অনুষ্ঠান হত এবার তা হচ্ছে না।









